দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জাকসু নির্বাচনের সময় ছাত্রদল নেতা সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অপকর্মের ভিডিও ডিলিট করেছে

জাকসু নির্বাচনের সময় ছাত্রদল নেতা ফোন কেড়ে ভিডিও ডিলিট | দৈনিক সঠিক বার্তা

জাকসু নির্বাচনের সময় ছাত্রদল নেতা ফোন কেড়ে ভিডিও ডিলিট

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন
ভোটের সময় ব্যালট বক্স ও ছাত্রদল নেতা কান্ডে সাংবাদিকের ফোনের ঘটনা — ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে কেন্দ্রে ব্যালট বক্স বিতরণের সময় ছাত্রদল নেতাকে দেখা গেছে। এসময় সাংবাদিক ভিডিও করতে গেলে ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন।

ভুক্তভূগী সাংবাদিকের হলেন ওসমান সরদার, দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি বলেন, রাতে তথ্য সংগ্রহে নির্বাচন কমিশন কার্যালয়ে গেলে ব্যালট বাক্স নিয়ে কর্মকর্তাদের বের হতে দেখেন। পরে ছাত্রদল নেতা রোজেন তার ফোন থেকে ভিডিও মুছে দেন এবং সাংবাদিক পরিচয় দিলে ভিডিও ধারণ করতে নিষেধ করেন।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ভিডিও কোনো ডিলিট করা হয়নি। বিষয়টি তদন্ত করা হবে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৯ সেপ্টেম্বর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী, অতিথিসহ যেকোনো ধরনের বহিরাগত অবস্থান করতে পারবেন না। মশিউর রহমান রোজেন ও জহির উদ্দিন মুহাম্মদ বাবর দুজনই প্রাক্তন শিক্ষার্থী, যারা এই সময় ক্যাম্পাসে অবস্থান করেছেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • জাকসু নির্বাচনের আগের রাতে ব্যালট বক্স বিতরণের সময় ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন ভিডিও ডিলিট করেন।
  • ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার অভিযোগ করেন, ফোন থেকে ভিডিও মুছে দেওয়া হয়েছে।
  • জাবি ছাত্রদল এ ঘটনা অস্বীকার করেছে।
  • নির্বাচন চলাকালীন প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ ছিল।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা  |  #জাতীয়  |  #জাকসু_নির্বাচন  |  #ছাত্রদল  |  #ভোট

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন