দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান ‍উপদেষ্টা সহ ২৫ দলের নেতারা উপস্থিত ছিলেন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫ দলের নেতারা উপস্থিত ছিলেন | রাজনীতি সংবাদ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫ দলের নেতারা উপস্থিত ছিলেন

দৈনিক সঠিক বার্তা ডেস্ক |
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:০৯

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান — ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ ২০২৫–এর স্বাক্ষর অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা।

মঞ্চে উপস্থিত ছিলেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ ও বাসদ (মার্কসবাদী) আগেই জানিয়ে দিয়েছিল তারা এই সনদে স্বাক্ষর করবে না।

বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এনডিএমের ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক আশরাফ আলী আকনসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জাকের পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট ও আমজনতার দলসহ আরও বেশ কয়েকটি দলের প্রতিনিধিরাও এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • স্থান: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা
  • সময়: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা
  • উপস্থিত: ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি
  • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
  • অনুপস্থিত দল: এনসিপি, জাসদ, সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী)

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#রাজনীতি #জুলাই_সনদ #দৈনিকসঠিকবার্তা #DainikSothikBarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন