দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক | দৈনিক সঠিক বার্তা

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত আমির ও রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনের সঙ্গে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই রাশিয়ান রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর অ্যানটন চেরনোভ।

জামায়াত সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাশিয়ান রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক।
  • বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিষয় আলোচনা।
  • রাশিয়ার ভবিষ্যত বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ।
  • রাশিয়ান রাষ্ট্রদূত মস্কোতে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে আমন্ত্রণ জানান।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা  |  #জাতীয়  |  #জামায়াত  |  #দ্বিপক্ষীয়_সম্পর্ক  |  #বৈঠক

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন