দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জামায়াতের

বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জামায়াতের | দৈনিক সঠিক বার্তা

বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জামায়াতের

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব
জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব নিয়ে জামায়াতের বৈঠক — ছবি: সংগৃহীত

বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের পাঁচটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আশা করি এই ৫টি প্রস্তাবের মধ্যে আমরা কাছাকাছি আসতে পারব এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলটির নেতা ও আইনজীবী শিশির মনির বলেন, একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো এই আদেশের মাধ্যমে প্রাধান্য পাবে। গণঅভ্যুত্থানের পর যখন কোনো সংবিধান বা সরকার ছিল না, তখন জনগণের ইচ্ছা কার্যকর ছিল।

তাহের আরও বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তবে গণভোটের মাধ্যমে কার্যকর করা হবে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে।
  • বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা।
  • ৫টি বিকল্প প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনা চলছে।
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের মাধ্যমে হবে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা  |  #জাতীয়  |  #জুলাই_সনদ  |  #জামায়াত  |  #সংবিধান

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন