দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়ে তিনগুণ!

টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়ে তিনগুণ!

👉 টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়ে তিনগুণ!

কাঁচা মরিচের দাম বেড়েছে
বাজারের কাঁচা মরিচের ছবি

প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১১:১০ ।। দৈনিক সঠিক বার্তা ডেস্ক:

টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের মরিচক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সরবরাহ সংকটে পড়েছে কাঁচা মরিচ। এতে এক সপ্তাহেই বাজারে কেজিপ্রতি দাম বেড়ে তিনগুণ হয়েছে। বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে।

রাজধানীর হাতিরপুল, কেরানিগঞ্জ, বউবাজার ও কারওয়ানবাজারসহ বিভিন্ন খুচরা বাজারে গিয়ে দেখা গেছে, অধিকাংশ দোকানে কাঁচা মরিচের মজুদ নেই। কোথাও পাওয়া গেলেও তা নিম্নমানের এবং অতিমূল্য।

হাতিরপুল বাজারে বিক্রেতা হোসেন আলী বলেন, “আড়তেই কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। ১৫০০ টাকা পাল্লা কিনছি। এই দামে খুচরা বিক্রি করে লাভ তো দূরের কথা, ক্রেতাদের বকাঝকিও খেতে হচ্ছে।”

অন্যদিকে, কারওয়ানবাজারে কিছুটা কম দামে কাঁচা মরিচ বিক্রি হলেও মানের দিক থেকে তা খারাপ বলে জানান বিক্রেতারা।

বিক্রেতা হেলাল জানান, “বৃষ্টি না হলে ২-৩ দিনের মধ্যে দাম কিছুটা স্বাভাবিক হতে পারে।” তবে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে।

কেরানিগঞ্জ মডেল টাউনে সবজি কিনতে আসা রেহেনা নামে এক গৃহবধূ বলেন, “কাঁচা মরিচ ছাড়া তো তরকারির স্বাদ হয় না। বাধ্য হয়ে ২৫০ গ্রাম কিনেছি ৮০ টাকায়।”

সবজি বিক্রেতারা জানান, কাঁচা মরিচের মূল উৎপাদন এলাকা প্লাবিত হওয়ায় আগামি এক মাস পর্যন্ত বাজার অস্থির থাকতে পারে।

দৈনিক সঠিক বার্তা ডেস্ক

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন