খেলা: জোড়া গোলে এমএলএসে রেকর্ড শক্তিশালী করলেন মেসি
👉 জোড়া গোলে এমএলএসে রেকর্ড শক্তিশালী করলেন মেসি
প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১১:০১ । দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন এক ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগের ম্যাচেই টানা ৪ ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব গড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডে যুক্ত করলেন আরও একটি ম্যাচ, শক্তিশালী করলেন নিজেরই তৈরি করা ইতিহাস।
রোববার ভোরে এমএলএসে ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছেন মেসি। চেজে স্টেডিয়ামে স্বাগতিক দলের জয়ে দুটি গোলই করেন তিনি। এ নিয়ে টানা ৫ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
চলমান মৌসুমে এই নিয়ে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা ন্যাশভিলের স্যাম সারিজের সমান। ফলে দু’জন যৌথভাবে এখন শীর্ষ গোলদাতা। এছাড়া মেসি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৭টি গোল, যা তার দুর্দান্ত ফর্মের প্রমাণ।
ম্যাচের ১৭ মিনিটে ফ্রি কিক থেকে প্রথম গোল করেন মেসি—যা ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হানি মুখতারের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। তবে ৬২ মিনিটে আবারও গোল করেন মেসি—যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
নিজের নতুন রেকর্ডে মেসি আরও একবার প্রমাণ করলেন, বয়স ৩৮ হলেও ফর্মে রয়েছেন আগের মতোই। এমএলএসে তার পারফরম্যান্স শুধু ক্লাবের নয়, লিগের মধ্যেই প্রাণ সঞ্চার করেছে।
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন