দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ঢামেকে নুরকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ঢামেকে নুরকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ঢামেকে নুরকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

শফিকুল আলম নুরুল হক নুরকে ঢামেকে দেখতে আসেন
ঢামেকে নুরুল হক নুরকে দেখতে আসেন শফিকুল আলম — ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

শুক্রবার রাত সোয়া ১১টার পর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তিনি উপস্থিত হন।

এর আগে সন্ধ্যায় বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নুরকে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়।

এই ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের আরও কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে কাকরাইল এবং বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

🔍 তথ্য সংক্ষেপ

  • অবস্থান: ঢামেক হাসপাতাল, ঢাকা
  • সময়: ২৯ আগস্ট ২০২৫, রাত সোয়া ১১টা
  • প্রধান ব্যক্তি: শফিকুল আলম, নুরুল হক নুর
  • ঘটনার প্রেক্ষাপট: জাতীয় পার্টি-গণঅধিকার সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
  • আহতরা: নুরুল হক নুর, রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মী

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#ব্রেকিং_নিউজ #জাতীয় #রাজনীতি #গণঅধিকার #শফিকুল_আলম #নুরুলহকনুর

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন