নুরের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা
নুরের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা চালিয়ে দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতর আহত করায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।
মির্জা ফখরুল নুরুল হক নুর ও রাশেদ খানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আহত নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া উচিত।
🔍 তথ্য সংক্ষেপ
- গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা করা হয়েছে।
- নুরুল হক নুর ও অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত।
- আহতদের প্রথমে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে, পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর।
- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
- ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী জড়িত।
- প্রধান ঘটনা সংঘটিত হয়েছে কাকরাইল ও বিজয়নগর এলাকায়।
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
#ব্রেকিং_নিউজ #জাতীয় #রাজনীতি #বিএনপি #মির্জা_ফখরুল #নুরুলহকনুর
একটি মন্তব্য পোস্ট করুন