দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৭ আগস্ট ২০২৫

তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের তফশিল ঘোষণার পর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে পারেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন হুমায়ুন কবির।

তিনি আরও জানান, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

বৈঠকে আলোচনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘একান্ত বৈঠকে বিএনপির নির্বাচনী রূপরেখা, ভবিষ্যৎ সরকার পরিচালনার ধারণা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে দলের প্রস্তুতি তুলে ধরা হয়।’

তিনি যোগ করেন, 'বিএনপি কেমন দেশ গড়তে চায়, ক্ষমতায় গেলে কী ধরনের সংস্কার আনতে চায়—এসবই আলোচনায় এসেছে। মার্কিন দূত এ বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন।'

🗳️ সংক্ষেপে:

  • নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান
  • একাধিক আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে
  • ১৩ জুলাই লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
  • বৈঠকে নির্বাচনী রূপরেখা ও ভবিষ্যৎ সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

ট্যাগ: #তারেক_রহমান, #নির্বাচন, #বিএনপি, #মার্কিন_রাষ্ট্রদূত, #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন