দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নির্বাচনের তফসিল ঘোষণা কবে, জানালেন ইসি সানাউল্লাহ

নির্বাচনের তফসিল ঘোষণা কবে, জানালেন ইসি সানাউল্লাহ

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৭ আগস্ট ২০২৫

ইসি সানাউল্লাহ নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ সংবাদ সম্মেলনে। — ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা চূড়ান্ত করেছে। এছাড়া, আগামী মাস থেকে প্রবাসী ভোটারদের জন্য সচেতনতা কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমরা পর্যায়ক্রমে সব প্রস্তুতি নিচ্ছি। গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করেই অগ্রসর হচ্ছি।'

এদিকে, একই দিনে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, 'একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ।'

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ‘৫ আগস্ট ছিল সরকারের প্রথম অধ্যায়ের সমাপ্তি, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এখন মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।’

🔍 তথ্যসংক্ষেপ:

  • জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে
  • আচরণবিধিমালা ইতোমধ্যে চূড়ান্ত
  • আগামী মাসে প্রবাসী ভোটারদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম
  • সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে
  • অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

ট্যাগ: #নির্বাচন, #তফসিল, #ইসি, #সুষ্ঠু_নির্বাচন, #দৈনিকসঠিকবার্তা, #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন