দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয়

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয়

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২৪ আগস্ট ২০২৫

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয়
বার্সেলোনা বনাম লেভান্তে ম্যাচ — ছবি: সংগৃহীত

তিন মৌসুম পর লা লিগায় ফিরে দুঃস্বপ্নের শুরু করেছে লেভান্তে। প্রথম দুই ম্যাচে হারের পর শনিবার (২৩ আগস্ট) বার্সেলোনাকে রুখে দেওয়ার খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হেরে বসেছে তারা।

২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে নাটকীয় প্রত্যাবর্তন করে ৩-২ গোলের জয় নিশ্চিত করেছে বার্সেলোনা।

লেভান্তের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া খেলেছে বার্সা। ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে লিড নেয় স্বাগতিক দল। প্রথমার্ধের ইনজুরি টাইমে লুইস মোরালেস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চিত্র। ৪৯ মিনিটে পেদ্রি একটি গোল শোধ করেন। ৫২ মিনিটে রাফিনহার কর্নার থেকে ফেরান তোরেস ভলিতে গোল করে সমতায় ফেরান।

শেষ মুহূর্তে ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন লেভান্তের ডিফেন্ডার উনাই এলগুয়েজাবাল। এতে জয় নিশ্চিত হয় বার্সার।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর দুই ম্যাচেই হেরে ১৮তম স্থানে নেমে গেছে লেভান্তে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • লা লিগায় ২-০ গোলে পিছিয়ে থেকেও জয় পেল বার্সেলোনা
  • পেদ্রি ও তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা
  • শেষ মুহূর্তে আত্মঘাতী গোল উপহার দেয় লেভান্তে
  • ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#খেলা | #ফুটবল | #বার্সেলোনা | #লা_লিগা | #দৈনিকসঠিকবার্তা | #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন