দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে ৪০ স্থানে লাখ লাখ জনতার বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে ৪০ স্থানে লাখ লাখ জনতার বিক্ষোভ

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২৪ আগস্ট ২০২৫

ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ
অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ — ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়াকে নিয়ে ইসরায়েলি সরকারের একের পর এক কটাক্ষের প্রেক্ষাপটে লাখ লাখ অস্ট্রেলিয়ান ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানায়, আজ অস্ট্রেলিয়াজুড়ে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে। রাজধানী সিডনি, ব্রিসবেন এবং মেলবোর্নসহ বড় বড় শহরে বিপুল জনতা জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

দেশব্যাপী প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। সিডনির বিক্ষোভ থেকে নেতৃত্ব দেন জোশ লিস। তিনি বলেন, "গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এবং আমাদের সরকারকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে আমরা রাস্তায় নেমেছি।"

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ‘দুর্বল নেতা’ বলে কটাক্ষ করেন। এর জবাবে আলবানিজ জানান, "তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবে নেন না এবং সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবেই সম্পর্ক রক্ষা করেন।"

ফিলিস্তিনকে ‘শর্তসাপেক্ষে’ স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ১১ আগস্টের সেই ঘোষণার আগে সিডনির হারবার ব্রিজ অতিক্রম করে লাখ লাখ মানুষ শান্তির দাবিতে এবং গাজায় ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে মিছিল করেছিলেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • অস্ট্রেলিয়াজুড়ে ৪০ স্থানে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ
  • ৩ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণ
  • ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি
  • গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আহ্বান

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

তথ্যসূত্র: Al Zajira

#আন্তর্জাতিক | #ফিলিস্তিন | #অস্ট্রেলিয়া | #ইসরায়েল | #দৈনিকসঠিকবার্তা | #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন