দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৫ আগস্ট ২০২৫

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার — ছবি: সংগৃহীত

নেইমারের খেলার ধার আর আগের মতো নেই। থাকবে কীভাবে? বছরের বেশিরভাগ সময় তাকে কাটাতে হয় চোটকে সঙ্গী করেই! ফলে পারফরম্যান্সও অনেকটাই ক্ষয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের।

স্বদেশী ক্লাব সন্তোষে গিয়ে কদিন আগে দর্শকের দুয়োও শুনতে হয়েছে তাকে। রেগেমেগে সেই দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার। যে ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল বেশ।

দুয়ো শোনা স্বাভাবিক। তার যে মান, তার কাছে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। অবশেষে সেরা ছন্দে দেখা গেলো এই ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করলেন তিনি।

সোমবার (৪ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় সন্তোষ। জোড়া গোল করে জয়ের নায়ক হন নেইমার।

ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সন্তোষের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।

প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে।

দ্বিতীয়ার্ধে সন্তোষ অনেক ভুল করে এবং জুভেন্টুদের চাপের মুখে পড়ে। তবে রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন তিনি।

🔍 তথ্যসংক্ষেপ:

  • প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করলেন নেইমার
  • ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে সন্তোষের জয়
  • ২০২২ সালের পর প্রথমবার টানা পাঁচ ম্যাচ খেললেন নেইমার

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #খেলাধুলা #নেইমার #ব্রাজিল

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন