দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ঘরের মাঠে মেসির ‘শেষ’ ম্যাচ ঘিরে শঙ্কা, সময়মতো ফিরতে পারবেন তো

ঘরের মাঠে মেসির ‘শেষ’ ম্যাচ ঘিরে শঙ্কা, সময়মতো ফিরতে পারবেন তো

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৫ আগস্ট ২০২৫

লিওনেল মেসি
লিওনেল মেসি — ছবি: সংগৃহীত

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১২ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর থেকেই প্রশ্ন—তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, জাতীয় দলের হয়ে ঘরের মাঠে সম্ভাব্য ‘শেষ’ প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারবেন তো?

প্রথমদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল, মেসি হয়তো দীর্ঘ সময় মাঠে ফিরতে পারবেন না। তবে ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, তার ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট রয়েছে। এতে কিছুটা স্বস্তি এলেও, ভক্তদের দুশ্চিন্তা কাটছে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে মায়ামি জানিয়েছে, মেসির ফেরার সময় নির্ভর করছে তার চিকিৎসার অগ্রগতি এবং শরীরের সাড়া দেওয়ার গতির ওপর। তবে কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি।

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। এরপর চার দিন পর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি বুয়েনস আইরেসে, যা মেসির জন্য হতে পারে বিশেষ—কারণ ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর তিনি জাতীয় দল থেকে অবসর নেবেন।

এ ম্যাচের আগে মায়ামি লিগস কাপে পুমার বিপক্ষে এবং এমএলএসে অরল্যান্ডোর বিপক্ষে খেলবে। এরপর প্রায় এক সপ্তাহ বিশ্রাম পাবে দল। এই সময়ের মধ্যে মেসি সুস্থ না হলে, জাতীয় দলে তার ফেরা অনিশ্চিত হয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতে, আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে এটি হতে পারে তার শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। কারণ এরপর বড় ম্যাচ আছে শুধু আগামী বছরের মার্চে ‘ফিনালিসিমা’, এবং তারপরই ২০২৬ বিশ্বকাপ।

আর্জেন্টিনা ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও, মেসির জন্য এই ম্যাচের গুরুত্ব আলাদা—জাতীয় দলের জার্সিতে ঘরের দর্শকদের সামনে শেষবারের মতো নামার সম্ভাবনা। এখন সবকিছু নির্ভর করছে, তিনি কত দ্রুত এই চোট কাটিয়ে উঠতে পারেন তার ওপর।

🔍 তথ্যসংক্ষেপ:

  • চোট পেয়ে মাঠের বাইরে মেসি
  • ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ
  • ২০২৬ বিশ্বকাপের পর অবসরের সম্ভাবনা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #খেলাধুলা #মেসি #আর্জেন্টিনা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন