দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৫ আগস্ট ২০২৫

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।

মঙ্গলবার সকালে দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে তারেক রহমান বলেন—বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। জনগণকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার অনুরোধ করে মব ভায়োলেন্সকে উৎসাহিত না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন—আজ থেকে ঠিক এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, বিজয়ের। অন্তর্বর্তী সরকার দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে ‘স্বাধীনভাবে সানন্দে’ সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে বলে মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের আমলে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন—যতদিন পর্যন্ত জনগণ সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সরকার গঠন বা পরিবর্তনের ক্ষমতা না পাবে, ততদিন রাষ্ট্রে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।

জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার মাধ্যমে জনগণকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

🔍 তথ্যসংক্ষেপ:

  • 📅 তারিখ: ৫ আগস্ট ২০২৫
  • 👤 বক্তা: তারেক রহমান (বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান)
  • 🎯 মূল বক্তব্য: গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার
  • 📌 উপলক্ষ: জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি
  • 📰 সূত্র: আমার দেশ অনলাইন, বিবিসি বাংলা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #রাজনীতি #তারেক_রহমান #জুলাই_গণঅভ্যুত্থান

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন