পিটার হাসের সঙ্গে ‘গোপন’ বৈঠকের খবর, অস্বীকার এনসিপি নেতাদের
পিটার হাসের সঙ্গে ‘গোপন’ বৈঠকের খবর, অস্বীকার এনসিপি নেতাদের
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৫ আগস্ট ২০২৫
কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের খবর পাওয়া গেছে। তবে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন এনসিপি নেতারা।
মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা প্রমুখ।
বৈঠকের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বৈঠকের বিষয়ে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে।’
এনসিপির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে কক্সবাজারে এনসিপি নেতারা অবস্থান করছেন। তবে এটি দলীয় কোনো কর্মসূচির অংশ নয়; ব্যক্তিগত সফর।
🔍 তথ্যসংক্ষেপ:
- 📍 স্থান: কক্সবাজার
- 👤 যুক্ত ব্যক্তিরা: পিটার হাস, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা
- 📅 তারিখ: ৫ আগস্ট ২০২৫
- ⚠️ এনসিপির বক্তব্য: বৈঠক অস্বীকার
- 🗣️ সূত্র: আমার দেশ অনলাইন
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন