দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

হাদীস থেকে আমল | সালাত/নামাজ, (খণ্ড–১: আজান ও ইকামাহ | অংশ–৩: অন্যান্য গ্রহণযোগ্য গ্রন্থ থেকে সহীহ হাদীস)

বিষয়ভিত্তিক সহীহ হাদীস সংকলন — সালাত/নামাজ
খণ্ড–১: আজান ও ইকামাহ (অংশ–৩: অন্যান্য গ্রহণযোগ্য গ্রন্থ)

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৯ আগস্ট ২০২৫

আজান ও ইকামাহ — অন্যান্য গ্রহণযোগ্য গ্রন্থ থেকে সহীহ হাদীস
অন্যান্য গ্রহণযোগ্য গ্রন্থ থেকে আজান ও ইকামাহ সম্পর্কিত সহীহ হাদীস — ছবি: সংগৃহীত

📖 অন্যান্য গ্রহণযোগ্য গ্রন্থ থেকে আজান ও ইকামাহ সম্পর্কিত সহীহ হাদীস

১. মুয়াত্তা ইমাম মালিক

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا كَانَ فِي السَّفَرِ أَمَرَ رَجُلًا فَأَذَّنَ ثُمَّ أَقَامَ.

ইবনে উমর (রাঃ) ভ্রমণে থাকলে কাউকে আজান দিতে বলতেন, তারপর ইকামাহ দিতে বলতেন।

📚 মুয়াত্তা মালিক, কিতাবুন নিদা লিস-সালাত

২. মুসনাদ আহমদ

عَنْ أَبِي مَحْذُورَةَ، قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ ﷺ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً، وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً.

আবূ মাহযূরাহ (রাঃ) বলেন: রাসূলুল্লাহ ﷺ আমাকে আজান শিখিয়েছেন উনিশটি বাক্যে এবং ইকামাহ শিখিয়েছেন সতেরটি বাক্যে।

📚 মুসনাদ আহমদ, হাদীস নং ১৫৫৭৫ (সহীহ, আলবানী)

৩. সুনান দারিমী

كَانَ ابْنُ عُمَرَ يُؤَذِّنُ فِي السَّفَرِ وَيُقِيمُ، وَلَا يُنَادِي بِالصَّلَاةِ جَامِعَةً.

ইবনে উমর (রাঃ) ভ্রমণে আজান দিতেন, ইকামাহ দিতেন, কিন্তু "الصلاة جامعة" বলে ডাকতেন না।

📚 সুনান দারিমী, কিতাবুস সালাত, باب الأذان في السفر

৪. মুসান্নাফ ইবনে আবি শাইবা

عَنْ عَطَاءٍ قَالَ: كَانَ الْمُؤَذِّنُ إِذَا قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ قَالَ: مَنْ حَوْلَهُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، حَتَّى يُسْمِعُوا مَنْ لَمْ يَسْمَعْ.

আতাআ (রহঃ) বলেন: মুয়াজ্জিন যখন বলতেন "আল্লাহু আকবার, আল্লাহু আকবার", তখন আশেপাশের লোকেরা তা পুনরাবৃত্তি করতেন, যাতে যারা শুনতে পাননি, তারাও শুনতে পান।

📚 মুসান্নাফ ইবনে আবি শাইবা, কিতাবুল আজান

৫. শারহুস সুন্নাহ (ইমাম বাগাভী)

وَفِي الْحَدِيثِ: إِذَا أَذَّنْتُمْ فَأَرِخوا أذَانَكُمْ وَإِذَا أَقَمْتُمْ فَاحْدِرُوا.

হাদীসে এসেছে: "যখন তোমরা আজান দেবে তখন ধীরে-সুস্থে দেবে, আর যখন ইকামাহ দেবে তখন দ্রুত দেবে।"

📚 শারহুস সুন্নাহ, খণ্ড ২, হাদীস ৩০১

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন