দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান

আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৮ জুলাই ২০২৫

ইরানের আকাশসীমা আবার খুলে দেওয়া হলো
ইরানের আকাশসীমা আবার খুলে দেওয়া হল --ছবি:সংগৃহীত

ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে বন্ধ থাকার পর বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান। বুধবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা একথা জানায়। খবর বার্তা সংস্থা মেহের নিউজের।

দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত এবং নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি জানায়, দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং জনসাধারণকে বিমান সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন ভোর চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যাত্রীদের সেবা প্রদান করবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশিক্ষণ এবং বিনোদনমূলক বিমান চলাচল স্থগিত থাকবে।

গত ১৩ জুন ইরানে ইসরাইলের আকস্মিক হামলার পর আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইল হামলা চালায়। জবাবে ইসরাইলেও ইরান বিমান হামলা চালায়, যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়; যা এখনো বজায় রয়েছে।

এদিকে, সাম্প্রতিক হামলার জন্য ইসরাইল সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে ইরানের বিচার বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

খামেনি বলেন, ইরানে হামলার অপরাধে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আদালতেই আইনী পদক্ষেপ নিতে হবে। তার মতে, আইনী পদক্ষেপ নেওয়া এখন সবচেয়ে জরুরি।

🔍 তথ্যসংক্ষেপ:

  • ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান আকাশসীমা বন্ধ করেছিল
  • সেই আকাশসীমা এখন আবার পুরোপুরি খুলে দেওয়া হয়েছে
  • সব বিমানবন্দর আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে
  • তবে প্রশিক্ষণ ও বিনোদনমূলক ফ্লাইট স্থগিত আছে
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইরান

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

তথ্যসূত্র: বার্তা সংস্থা মেহের নিউজ

#আন্তর্জাতিক #ইরান #ইসরায়েল #যুদ্ধবিরতি #মধ্যপ্রাচ্য

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন