‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত ট্রাম্প
‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত ট্রাম্প
আমার দেশ অনলাইন ডেস্ক | প্রকাশ : ১৮ জুলাই ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পা ফুলে যাওয়া এবং হাতের ক্ষত পরীক্ষার পর তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক এক রোগ ধরা পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছে হোয়াইট হাউস। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎিসকের বরাত দিয়ে জানিয়েছেন, এই রোগে ক্ষতিগ্রস্ত শিরাগুলো রক্তকে সঠিকভাবে প্রবাহিত হতে বাধা দেয়। এতে পায়ে ফোলা, ব্যথা, নীলচে শিরা, চুলকানি বা ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে।
তিনি জানান, ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। তার উপসর্গ সাধারণ এবং গুরুতর নয়। রক্তনালীর রোগের মতো গুরুতর কোন সমস্যার প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সকল পরীক্ষার ফলাফল স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। হৃদযোগ বা কিডনির কোন সমস্যা তার নেই।
তিনি আরো জানান, ৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি দুই পায়ের নিচের অংশে হালকা ফোলার উপসর্গ অনুভব করছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল রক্তনালীর পরীক্ষা বা ডপলার আল্ট্রাসাউন্ড।
হাভার্ড মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ড. জেরেমি ফাউস্ট সিএনএনকে জানিয়েছেন, "এটি কোনো গুরুতর বিষয় নয় এবং বয়সজনিত স্বাভাবিক অবস্থা বলেই ধরা যায়, বিশেষ করে ট্রাম্পের মতো কিছুটা স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে।"
মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।
🔍 তথ্যসংক্ষেপ:
- রোগের নাম: ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি
- লক্ষণ: ফোলা, ব্যথা, নীলচে শিরা
- বয়সজনিত সাধারণ সমস্যা
- হৃদয় ও কিডনি সম্পূর্ণ সুস্থ
- সম্প্রতি সম্পন্ন হয়েছে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
হ্যাশট্যাগ:
#ট্রাম্প
#স্বাস্থ্য
#যুক্তরাষ্ট্র
#ক্রনিকভেনাসইনসাফিসিয়েন্সি
#বিশ্বসংবাদ
#দৈনিকসঠিকবার্তা
একটি মন্তব্য পোস্ট করুন