দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২১ জুলাই ২০২৫

জামায়াত আমির হাসপাতালে
ডা. শফিকুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন — ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। এক পর্যায়ে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। পরে তিনি বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করেন এবং সেখান থেকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

জামায়াত আমির শনিবার রাতেই নিজের ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় চেকআপ শেষে বাসায় বিশ্রামে আছেন তিনি।

তিনি লেখেন, “আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রেখেছেন।”

তিনি আরও জানান, অসুস্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খানসহ অনেকেই তাঁর খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।

এছাড়াও ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, এনসিপি, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলামসহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন।

তিনি শেষমেশ বলেন, “দেশ-বিদেশের অসংখ্য মানুষ খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ যেন তাঁদের প্রতিদান দেন এবং আমাকে মানবতার জন্য কাজ করার তাওফিক দান করেন। আমিন।”

🔍 তথ্যসংক্ষেপ:

  • নাম: ডা. শফিকুর রহমান
  • পদবি: আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি
  • স্থান: সোহরাওয়ার্দী উদ্যান → ইবনে সিনা হাসপাতাল
  • তারিখ: ১৯ জুলাই ২০২৫
  • অবস্থা: বর্তমানে সুস্থ, বাসায় বিশ্রামে
  • যারা খোঁজ নিয়েছেন: খালেদা জিয়া, তারেক রহমান, ফখরুল ইসলাম, ইসলামি নেতৃবৃন্দসহ অনেকে

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#জামায়াত, #খালেদা_জিয়া, #তারেক_রহমান, #রাজনীতি, #দৈনিকসঠিকবার্তা, #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন