দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে: জামায়াত আমির

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে: জামায়াত আমির

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে: জামায়াত আমির

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২১ জুলাই ২০২৫

জামায়াত আমির ও প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান — ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার পর তাঁর খোঁজখবর নেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রোববার (২০ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে জামায়াত আমির লেখেন— “শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। তাঁর এই সহমর্মিতা আমি কখনো ভুলব না। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।”

উল্লেখ্য, শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ চলাকালীন সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। দুইবার মঞ্চে পড়ে যান তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে তিনি বাসায় ফেরেন।

এর আগে দেওয়া আরেক পোস্টে জামায়াত আমির জানিয়েছিলেন— “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও লেখেন— “অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ড. মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি, জমিয়তে ওলামায়ে ইসলাম নেতৃবৃন্দ সরাসরি খোঁজ নিয়েছেন।”

📝 প্রাসঙ্গিক তথ্য:

  • ইভেন্ট: জামায়াত সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যান
  • তারিখ: ১৯ জুলাই ২০২৫
  • অসুস্থ ব্যক্তি: ডা. শফিকুর রহমান, আমির, জামায়াতে ইসলামি
  • প্রতিক্রিয়াশীল: ড. মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা)
  • অবস্থা: বর্তমানে সুস্থ, বাসায় বিশ্রামে

– প্রতিবেদক, দৈনিক সঠিক বার্তা

হ্যাশট্যাগ:
#জামায়াত, #প্রধান_উপদেষ্টা, #ডা_শফিকুর_রহমান, #মুহাম্মদ_ইউনূস, #রাজনীতি, #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন