দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নেপালকে ৩-২ গোলে হারিয়ে অনুর্ধ্ব-২০ নারী সাফে নাটকীয় জয় বাংলাদেশের

নেপালকে ৩-২ গোলে হারিয়ে অনুর্ধ্ব-২০ নারী সাফে নাটকীয় জয় বাংলাদেশের

নেপালকে ৩-২ গোলে হারিয়ে অনুর্ধ্ব-২০ নারী সাফে নাটকীয় জয় বাংলাদেশের

খেলা| ১৪ জুলাই ২০২৫, ১০:১৫, দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
বাংলাদেশ বনাম নেপাল অনুর্ধ্ব-২০ নারী সাফ ম্যাচ
অনুর্ধ্ব-২০ নারী সাফে নেপালকে হারিয়ে উল্লাসে বাংলাদেশ দল

অনুর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তৃষ্ণার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। ১৪ মিনিটে পরিকল্পিত আক্রমণে জটলার মধ্যে বল পেয়ে বাংলাদেশকে লিড এনে দেন সিনহা জাহান শিখা। ৩৬ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান দ্বিগুণ হয় লাল-সবুজ প্রতিনিধিদের।

ম্যাচে ফিরতে নেপাল পাল্টা আক্রমণ চালালেও ভাঙাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রক্ষণদুর্গ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাটলার শিষ্যরা

বিরতির পর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় নেপাল। ৮৬ মিনিটে সমতা আনে হিমালয়ের দেশটি। তবে ইনজুরি সময়ে তৃষ্ণা রানীর দারুণ ফিনিশিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন