দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৫৯ জনের মৃত্যু

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৫৯ জনের মৃত্যু

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৫৯ জনের মৃত্যু

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৮ জুলাই ২০২৫

গাজায় ইসরাইলি হামলা
গাজায় ইসরাইলি হামলা --ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি হামলায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৫৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়।

এছাড়া, ইসরাইলি সেনাবাহিনী গাজায় শুক্রবার রাতভর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে হামলাও হয়েছে। সেখানে তিন নারী ও এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়।

এর আগে বুধবার গাজায় ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ৩০ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। হামলায় আহত হয়েছেন আড়াই শতাধিক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে চারজন মারা যান।

এছাড়া গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলায় মারা যায় আরো তিনজন।

বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরো ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক ইসরাইলিকে। এরপর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তেলআবিব।

তথ্য সংক্ষেপ:
  • ইসরাইলি হামলায় একদিনে গাজায় ৫৯ জন নিহত
  • দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে হামলা
  • এক সপ্তাহে শতাধিক ফিলিস্তিনি নিহত
  • আল জাজিরা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ভিত্তিক প্রতিবেদন
  • হামলা চলছেই অক্টোবর ২০২৩ থেকে

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

তথ্যসূত্র: আল জাজিরা, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়

#গাজা #ইসরাইল #আন্তর্জাতিক #হামাস #দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন