দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৮ জনে

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৮ জনে

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ : ১৮ জুলাই ২০২৫

পাকিস্তানের বন্যা
ছবিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতি — ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রবল বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবে মারা গেছেন কমপক্ষে ৫৪ জন। পাঞ্জাব জুড়ে বন্যা কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় আটকাপড়াদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারও অংশ নিয়েছে। খবর জিও নিউজের।

পাঞ্জাবে নিহতদের মধ্যে ৪৬ জন ভবন ধসে, পাঁচজন পানিতে ডুবে এবং তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১২ জন নারী এবং ২২ জন শিশু রয়েছেন।

রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, চাকওয়ালসহ একাধিক জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাস্তাঘাট ও সেতু ধসে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। নদী, বাঁধ ও পুকুরে সাঁতার নিষিদ্ধ করা হয়েছে ৩০ আগস্ট পর্যন্ত। এনডিএমএ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ৩ থেকে ৫ দিনের জন্য খাবার, পানি ও ওষুধ মজুদ রাখার নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় জরুরি অপারেশন সেন্টার পরিদর্শন করেছেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • মোট প্রাণহানি: ১৭৮ জন
  • পাঞ্জাবে প্রাণহানি: ৫৪ জন
  • সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধারকাজে
  • জরুরি অবস্থা ও বাঁধ ভাঙন
  • ৩০ আগস্ট পর্যন্ত সাঁতার নিষিদ্ধ

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#পাকিস্তান #বন্যা #পাঞ্জাব #বিশ্বসংবাদ #দৈনিকসঠিকবার্তা #PakistanFloods

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন