সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
📰 দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। তিনি শুক্রবার (৫ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই অনুষ্ঠিত হয় ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন।
এ টি এম শামসুল হুদা ছিলেন একজন দক্ষ প্রশাসক ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় পরিচিত মুখ। তার মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
🕊️ দৈনিক সঠিক বার্তার পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
#মৃত্যুসংবাদ #সাবেক_সিইসি #শামসুল_হুদা #বাংলাদেশ_নির্বাচন_কমিশন
একটি মন্তব্য পোস্ট করুন