দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

মোহাম্মদপুরের সন্ত্রাসী জাহিদ মোড়লের দুই সহযোগী আলী ও মোমেন অস্ত্রসহ গ্রেফতার

মোহাম্মদপুরের সন্ত্রাসী জাহিদ মোড়লের দুই সহযোগী আলী ও মোমেন অস্ত্রসহ গ্রেফতার

মোহাম্মদপুরের সন্ত্রাসী জাহিদ মোড়লের দুই সহযোগী আলী ও মোমেন অস্ত্রসহ গ্রেফতার

📰 দৈনিক সঠিক বার্তা ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত সন্ত্রাসী জাহিদ মোড়লের দুই সহযোগী আলীমোমেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পাইপগান ও গুলি।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আলী ও মোমেন দীর্ঘদিন ধরে জাহিদ মোড়লের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, এবং অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ছিল।

মূল সন্ত্রাসী জাহিদ মোড়ল এখনো পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এলাকাবাসী জানান, জাহিদ মোড়লের দাপটে অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। তার চক্র ভাঙতে পুলিশের এই অভিযান স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন তারা।

সূত্র: মোহাম্মদপুর থানা পুলিশ

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন