দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

🕓 প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ২১:৩৭ | ✍️ প্রতিবেদক: দৈনিক সঠিক বার্তা ডেস্ক

ফেনীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বুধবার (৯ জুলাই) পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় ২০০ জন বন্যার্ত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল:

  • ডিম ভুনা
  • সবজি
  • ডাল
  • খিচুড়ি
  • বিশুদ্ধ পানি

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের বিজিবি কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম। আরও উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম

মানবিক সহায়তার মাধ্যমে বিজিবি প্রমাণ করেছে, তারা শুধু সীমান্ত রক্ষায় নয়, দুর্যোগকালে জনগণের পাশে থাকার ক্ষেত্রেও অগ্রগামী।


📌 বিষয়: ফেনী, বিজিবি, বন্যা ২০২৫, মানবিক সহায়তা

🏷️ হ্যাশট্যাগ: #ফেনী #বিজিবি #বন্যা২০২৫ #ত্রাণবিতরণ #দৈনিক_সঠিক_বার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন