দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন: এনসিপি

দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন: এনসিপি

👉 দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন: এনসিপি

ইসির বিরুদ্ধে এনসিপির অভিযোগ
এনসিপির প্রেস ব্রিফিং: ইসিকে দলীয় মুখপাত্র বলছে এনসিপি

প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১৪:৩০ | দৈনিক সঠিক বার্তা ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) এখন দলীয় মুখপাত্রের মতো কাজ করছে— এমন অভিযোগ তুলে কমিশনের পুনর্গঠন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, “নির্বাচনের পূর্বে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে হলে বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। তারা এখন সরকারের মুখপাত্রের মতো আচরণ করছে।”

এ সময় তিনি শাপলা প্রতীক সংক্রান্ত বিষয়ে বলেন, “শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক পক্ষপাতের কারণে এ প্রতীক বরাদ্দ না দেয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়ব।”

প্রতীক তফসিল থেকে শাপলা বাদ দেওয়া এবং ইসির সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে এনসিপির পক্ষ থেকে স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

সম্প্রতি ইসি সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীকের তালিকা থেকে শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। এনসিপি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট।

দৈনিক সঠিক বার্তা ডেস্ক

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন