দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২১ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনার ছবি
উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ – ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ করে রাখা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, দুর্ঘটনায় আহতদের পরিবহনের সুবিধার্থে মেট্রোরেলের নারী বগির পাশের বগিটি রিজার্ভ রাখা হয়েছে।

এছাড়া, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) এক বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রো ট্রেনের সামনের দিক থেকে দ্বিতীয় কোচটি আহতদের পরিবহনের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্স যেন ডিপোর ভিতর দিয়ে যাতায়াত করতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আঘাত করে। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়।

বিধ্বস্ত ভবনটিতে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে, যাদের মধ্যে অনেকে আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার তৎপরতায় পুলিশ, ফায়ার সার্ভিস, ও সেনাবাহিনী একযোগে কাজ করে। ঘটনাস্থলে প্রচুর জনসমাগম এবং আতঙ্ক বিরাজ করছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়
  • আহতদের বহনের জন্য মেট্রোরেলের কোচ রিজার্ভ
  • পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে
  • আহতদের ডিপো পর্যন্ত অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা
  • বিধ্বস্ত ভবনে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #জাতীয় #উত্তরা #বিমান_দুর্ঘটনা #মেট্রোরেল #প্রশিক্ষণ_বিমান

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন