দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

উত্তরার বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরার বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরার বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

দৈনিক সঠিক বার্তা অনলাইন ডেস্ক | প্রকাশ: ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা
একদিনের রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে রাষ্ট্রীয়ভাবে জানানো হয়, মঙ্গলবার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া দেশের সকল সরকারি ও বেসরকারি ভবন, এমনকি বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে নিহতদের আত্মার শান্তির জন্য।

ঘটনায় নিহত: বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ জন দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাকিরা সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন।

পাইলট স্কোয়াডন লিডার তৌকির বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান আজ দুপুরে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যে উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার সময় জুনিয়র ক্লাসের শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

#রাষ্ট্রীয়শোক | #উত্তরা | #দুর্ঘটনা | #জাতীয়সংবাদ

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন