দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১, রাষ্ট্রীয় শোক ঘোষণা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১, রাষ্ট্রীয় শোক ঘোষণা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১, রাষ্ট্রীয় শোক ঘোষণা

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত
উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্ত – ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ জন
  • নিহতদের অধিকাংশই শিক্ষার্থী
  • সরকার ২২ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে
  • জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ
  • সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#বিমান_বিধ্বস্ত #মাইলস্টোন_কলেজ #রাষ্ট্রীয়_শোক #dainiksothikbarta #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন