দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া কর্মসূচির ঘোষণা জামায়াতের

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া কর্মসূচির ঘোষণা জামায়াতের

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া কর্মসূচির ঘোষণা জামায়াতের

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২২ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া কর্মসূচি
বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া কর্মসূচি – ছবি: প্রতীকী

রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া কর্মসূচির ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দোয়া কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২১ জুলাই সোমবার বেলা দেড়টার দিকে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ২০ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দুর্ঘটনায় প্রায় পৌণে দুইশত শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, ২২ জুলাই মঙ্গলবার সকল জেলা/মহানগরীতে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। এই দোয়া অনুষ্ঠান যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য সকল জেলা/মহানগরী সংগঠনকে অনুরোধ করা হল।

বিবৃতিতে জানানো হয়, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ইতোমধ্যেই জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • বিমান বিধ্বস্তে নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া কর্মসূচির ঘোষণা
  • জামায়াত সেক্রেটারির বিবৃতি ও আহ্বান
  • আহতদের চিকিৎসায় সহায়তা প্রদানের নির্দেশ
  • ২২ জুলাই সকল জেলা-মহানগরীতে দোয়ার আয়োজন

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#বিমান_বিধ্বস্ত #জামায়াতে_ইসলামী #dainiksothikbarta #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন