দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন, তিন সড়কে ধস

ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন, তিন সড়কে ধস

ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন, তিন সড়কে ধস

ফেনী | ১০ জুলাই ২০২৫, ১১:২৮ AM

সোনাগাজীতে নদী ভাঙনে ধসে যাওয়া রাস্তা
সোনাগাজীতে নদী ভাঙনে ধসে যাওয়া রাস্তা

দৈনিক সঠিক বার্তা ডেস্ক:

ফেনীতে টানা বর্ষণ ও পানির তীব্র স্রোতে সোনাগাজী উপজেলার নবাবপুর, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ফের আগ্রাসীরূপে ভাঙন দেখা দিয়েছে। পানির তোড়ে ধসে পড়েছে উপজেলার তিনটি সড়ক। এতে বন্ধ রয়েছে যানচলাচল। ঝুঁকিতে রয়েছে মসজিদ ও বসতবাড়ি। ফলে আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের মানুষ।

উপজেলার নবাবপুরের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে। চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদী অংশে আগ্রাসীরূপে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। এছাড়াও আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ বদলে গেছে। গেল বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ায় সরাসরি জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে।

চরদরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার থেকে চরমজলিশপুরে যাওয়ার বদরপুর সড়ক ও মিয়াজী ঘাট সড়ক ধসে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে।

ইউএনও নাজিয়া হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#সোনাগাজী #ফেনী #নদী_ভাঙন #বন্যা #সড়ক_ধস #দৈনিক_সঠিক_বার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন