জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
জাতীয় | ১০ জুলাই ২০২৫, ১২:৫৮ | দৈনিক সঠিক বার্তা ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”
বৃহস্পতিবার (১০ জুলাই) ট্রাইব্যুনালে মামুন বলেন, “এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”
এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুন—এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন এবং ৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলার সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
#জুলাই_গণহত্যা #আইজিপি_মামুন #রাজসাক্ষী #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #দৈনিক_সঠিক_বার্তা #শেখ_হাসিনা #চৌধুরী_আব্দুল্লাহ
একটি মন্তব্য পোস্ট করুন