জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ৩১ জুলাই ২০২৫
হার্টে একাধিক ব্লক ধরাপড়ার পর বাইপাস সার্জারির জন্য বুধবার থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। বিকেল ৪টা ৫০ মিনিটে অ্যাডমিনের পক্ষ থেকে পোস্ট করা ওই স্ট্যাটাসে বলা হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি জামায়াতের আমিরের আশু রোগমুক্তি কামনা করেছেন। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জামায়াত আমির।
তিনি বলেন, মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।
🔍 তথ্যসংক্ষেপ:
- জামায়াত আমিরের হার্টে ব্লক ধরা পড়া
- বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি
- ড. ইউনূসের ফোনে খোঁজ নেওয়া
- আশু রোগমুক্তির কামনা ও কৃতজ্ঞতা
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
হ্যাশট্যাগ:
#দৈনিকসঠিকবার্তা
#dainiksothikbarta
#জাতীয়
#রাজনীতি
#জামায়াত
#ইউনূস
একটি মন্তব্য পোস্ট করুন