দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নির্বাচন ফেব্রুয়ারির একদিন পরেও যাবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচন ফেব্রুয়ারির একদিন পরেও যাবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচন ফেব্রুয়ারির একদিন পরেও যাবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ৩১ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয় নির্বাচন
জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী চার-পাঁচ দিন দেশের জাতীয় রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যেই জুলাই সনদ হয়ে যাবে। জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, সেটা ফেব্রুয়ারির মধ্যে।

তিনি বলেন, এই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ সময়সীমার একদিন পরেও নির্বাচন পেছাবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোরটার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দল্লাহ বাদলের পরিচালনায় সংলাপে আরো উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামুক হকসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশটা ভঙ্গুর অবস্থায় ছিল। দেশ থেকে টাকা পাচার হয়ে জাতীয় অর্থনীতি ধ্বংস হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনতে পেরেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক অবস্থায় এসেছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে
  • একদিনও পরে যাবে না বলে নিশ্চিত প্রেস সচিব
  • অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা অর্জন
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#দৈনিকসঠিকবার্তা #dainiksothikbarta #জাতীয় #রাজনীতি #জাতীয়নির্বাচন

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন