জামায়াত ক্ষমতায় গেলে যে ২৬ বিষয় অগ্রাধিকার পাবে
জামায়াত ক্ষমতায় গেলে যে ২৬ বিষয় অগ্রাধিকার পাবে
ডেস্ক রিপোর্ট | দৈনিক সঠিক বার্তা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ইশতেহারে দলটি জানায়, সরকার গঠন করতে পারলে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে।
ইশতেহারে যুবসমাজকে রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
অগ্রাধিকার পাওয়া ২৬ বিষয়
- জাতীয় স্বার্থে আপসহীন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন
- বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ
- যুবকদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় অগ্রাধিকার
- নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র
- চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ
- দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা
- প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ
- কর্মসংস্থান সৃষ্টি ও মেধাভিত্তিক নিয়োগ
- স্বচ্ছ ও টেকসই অর্থনীতি গঠন
- পিআর পদ্ধতিসহ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ
- খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচার
- জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও পুনর্বাসন
- কৃষিতে প্রযুক্তি ব্যবহার ও কৃষি বিপ্লব
- ভেজালমুক্ত খাদ্য ও সবুজ বাংলাদেশ
- শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান
- শ্রমিকদের মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
- সকল নাগরিকের সমান অধিকার
- সর্বজনীন আধুনিক স্বাস্থ্যসেবা
- শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মৌলিক চাহিদা নিশ্চিত
- সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
- স্বল্পমূল্যের আবাসন সুবিধা
- ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ
- সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা
- সুশাসন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা
ছবি : সংগৃহীত
একটি মন্তব্য পোস্ট করুন