দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বাংলাদেশের এশিয়াকাপ শুরু হংকংয়ের বিপক্ষে: সম্ভাব্য একাদশ

বাংলাদেশের শুরু হংকংয়ের বিপক্ষে: সম্ভাব্য একাদশ ও বিশ্লেষণ | দৈনিক সঠিক বার্তা

বাংলাদেশের শুরু হংকংয়ের বিপক্ষে: সম্ভাব্য একাদশ ও বিশ্লেষণ

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল -ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রুপের শুরুতেই মানসিক সুবিধা এনে দিতে পারে। অধিনায়ক লিটন দাস ভালো ফর্মে থাকলেও দলের মিডল অর্ডার ও ফিনিশিং অংশ নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প এখনো তৈরি না হওয়ায় বড় প্ল্যাটফর্মে কিছুটা পিছিয়ে থাকে বাংলাদেশ। সেই সঙ্গে অভিজ্ঞ তামিম-মুশফিক-রিয়াদের মতো তারকারাও এখন অতীত। তবু নতুনদের নিয়ে গড়া দল তারুণ্যের দীপ্তে বলীয়ান।

অন্যদিকে, হংকং মূলত নির্ভর করছে তাদের কয়েক জন নির্দিষ্ট পারফর্মারের ওপর। অলরাউন্ডার নিয়াজাকত খান এবং ব্যাটার বাবর হায়াত থাকছেন নজরে। তাদের সামর্থ্য আছে বাংলাদেশের বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ জানানোর। তবে হংকংয়ের সবচেয়ে বড় ঘাটতি অভিজ্ঞতা—বিশেষ করে চাপের ম্যাচে সেটা স্পষ্ট হয়ে ওঠে।

বাংলাদেশের বোলিং আক্রমণেই রয়েছে সবচেয়ে বড় ভরসা। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শেখ মাহেদী হাসানরা মিলে একটি ভারসাম্যপূর্ণ আক্রমণ সাজাতে পারেন। হংকংকে হারাতে হলে নতুন বলের শুরুতেই উইকেট তুলে নেওয়া জরুরি। সামগ্রিকভাবে, শক্তি-সামর্থ্যে বাংলাদেশ এগিয়ে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তা সবসময়ই থাকছে। ছোট দলগুলোর বিপক্ষে আত্মতুষ্টি বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। তাই হংকংয়ের বিপক্ষে শুরুটা জোরালো করার দিকেই নজর থাকবে টাইগারদের।

সম্ভাব্য একাদশ

  • লিটন কুমার দাস (অধিনায়ক)
  • তানজিদ হাসান তামিম
  • পারভেজ হোসেন ইমন
  • তাওহীদ হৃদয়
  • জাকের আলী অনিক
  • শামীম হোসেন পাটোয়ারি
  • শেখ মাহেদী হাসান
  • রিশাদ হোসেন
  • মুস্তাফিজুর রহমান
  • তাসকিন আহমেদ
  • তানজিম হাসান সাকিব

🔍 তথ্যসংক্ষেপ:

  • বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে
  • লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন, সাকিবের অভাব স্পষ্ট
  • হংকংয়ের মূল ভরসা নিয়াজাকত খান ও বাবর হায়াত
  • সম্ভাব্য একাদশে মুস্তাফিজ, তাসকিন ও তানজিম সাকিব

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#বাংলাদেশক্রিকেট | #টাইগার্স | #টি২০বিশ্বকাপ | #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন