ভিপি নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই: সাদিক কায়েম
ভিপি নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই: সাদিক
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ভিপি হিসেবে নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই। ডাকসুতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবো। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।”
🔍 তথ্যসংক্ষেপ:
- ভিপি হিসেবে নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত হতে চান সাদিক
- স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
- সবার মতকে গুরুত্ব দিয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার
- ডাকসুর ইতিহাসে নতুন ধারা আনার প্রতিশ্রুতি
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন