দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল | দৈনিক সঠিক বার্তা

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল -ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২:৩০ টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামাল ভুঁইয়ারা। বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ (এটিসি) সূত্রে জানা গেছে, বিকাল সোয়া ৪টায় ঢাকায় বিমানটির অবতরণ করার কথা রয়েছে।

বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও একই ফ্লাইটে ফিরছেন। জাতীয় ফুটবল দলের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি বাতিল হয়। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে আটকা পড়েন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।

🔍 তথ্যসংক্ষেপ:

  • নেপালে আটকে ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল
  • ১১ সেপ্টেম্বর দুপুরে কাঠমান্ডু থেকে বিশেষ ফ্লাইটে রওনা
  • ঢাকায় অবতরণের সম্ভাব্য সময়: বিকাল সোয়া ৪টা
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর বিশেষ উদ্যোগে ফিরিয়ে আনা হচ্ছে

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#বাংলাদেশফুটবল | #জাতীয়দল | #ফুটবল | #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন