দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নেপালে সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি’র পছন্দ সুশীলা কারকি

নেপালে সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি’র পছন্দ সুশীলা কারকি | দৈনিক সঠিক বার্তা

নেপালে সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি’র পছন্দ সুশীলা কারকি

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি — ছবি: সংগৃহীত

নেপালে চলমান তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিক্ষোভকারী তরুণরা প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন।

হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, 'জেন-জি' প্রজন্মের তরুণরা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন। আজকের বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হতে পারে।

বৈঠকের আগে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং সুশীলা কারকির ঘনিষ্ঠদের মধ্যে একটি পৃথক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেই আলোচনা ইতিবাচক হয়, তাহলে প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে নেপালি গণমাধ্যমে খবর এসেছিল যে, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ ওরফে বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তরুণরা। তবে বালেন শাহ নিজেই সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন। এএফপিকে তিনি বলেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে দ্রুত নির্বাচন আয়োজন করা।

এএফপি জানিয়েছে, বুধবার সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে উপস্থিত থাকা রক্ষা বাম নামে এক তরুণ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম উঠে এসেছে এবং তারা এখন প্রেসিডেন্টের পদক্ষেপের অপেক্ষায় আছেন।

৭৩ বছর বয়সী সুশীলা কারকি একজন শিক্ষাবিদ এবং নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি। তিনি বলেন, "সংসদ এখনো টিকে আছে। এ অবস্থায় বিশেষজ্ঞদের একত্রিত হয়ে সমাধানের পথ বের করতে হবে।"

🔍 তথ্য সংক্ষেপ:

  • নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা শুরু।
  • জেন-জি প্রজন্মের তরুণরা সুশীলা কারকিকে সমর্থন দিয়েছে।
  • প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে।
  • বালেন্দ্র শাহও সুশীলা কারকিকে সমর্থন দিয়েছেন।
  • ৭৩ বছর বয়সী সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

তথ্যসূত্র: হিমালয়ান টাইমস, এএফপি

#দৈনিকসঠিকবার্তা #আন্তর্জাতিক #নেপাল #সুশীলাকারকি #GenZ

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন