দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ | দৈনিক সঠিক বার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ — ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় ও প্রসারিত হবে।

বৈঠকে শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে অবদানের প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার আন্তরিক আগ্রহেরও প্রশংসা জানান।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লেখা একটি পত্র শেহবাজ শরীফের হাতে তুলে দেন। এতে পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সহানুভূতি ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বাংলাদেশের জনগণ এই দুঃসময়ে পাকিস্তানের পাশে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বৈঠকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও ধর্মতত্ত্ব খাতে শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তানের ফেডারেল সরকার ইতোমধ্যে অনার্স থেকে পিএইচডি পর্যন্ত অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি বৃত্তি অনুমোদন করেছে।

সাক্ষাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারারসহ দুই দেশের কূটনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
  • শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।
  • বন্যা-ত্রাণ, সরাসরি বিমান চলাচল ও শিক্ষা-বৃত্তি বিষয়ে আলোচনা হয়।
  • পাকিস্তান ৫০০টি উচ্চশিক্ষা বৃত্তি অনুমোদন দিয়েছে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা  |  #জাতীয়  |  #বাংলাদেশ  |  #পাকিস্তান  |  #ধর্ম

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন