দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জাকসু নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ হল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক

রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক | দৈনিক সঠিক বার্তা

রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৫

রবীন্দ্রনাথ হলের ভোট ও আটক পরিস্থিতি
জাকসু নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক — ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি রাতে হলে এসে শুয়ে পড়েছিলেন এবং কোনো অনুমতি নেইনি।

আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম জানান, নির্বাচন চলাকালে সাবেক শিক্ষার্থীদের হলে অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন।

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

🔍 তথ্যসংক্ষেপ:

  • রবীন্দ্রনাথ হল থেকে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আটক।
  • অবৈধভাবে হলে অবস্থান করায় প্রক্টরিয়াল বডি হস্তক্ষেপ।
  • হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
  • প্রক্টরের নির্দেশে নিরাপত্তা গার্ড তাকে আটক করেছে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা  |  #জাতীয়  |  #শিক্ষা  |  #জাকসু  |  #ছাত্রসংসদ

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন