দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ডাকসুতে ইতিহাস গড়ে ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের ঐতিহাসিক বিজয়

ডাকসুতে ইতিহাস গড়ে ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের ঐতিহাসিক বিজয় | দৈনিক সঠিক বার্তা

ডাকসুতে ইতিহাস গড়ে ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের ঐতিহাসিক বিজয়

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ২০২৫ ফলাফল
ডাকসুর নির্বাচনে বিজয়ী সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়লো ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন ১৪ হাজার ৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭৫৮ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট। বুধবার ভোর পর্যন্ত ১৮টি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ হয় আটটি কেন্দ্রে।

ঢাবির বিভিন্ন হলে অনুষ্ঠিত ভোটে একাধিক কেন্দ্র থেকে শিবির সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। বিশেষ করে রোকেয়া হল, সুফিয়া কামাল হল, বিজয় একাত্তর হল, ফজলুল হক হলসহ বেশ কয়েকটি হলে ভিপি ও জিএস পদে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন তারা।

অপরদিকে জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জয়লাভ করেন। তবে অধিকাংশ হলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হন। এতে দীর্ঘদিন পর ডাকসুর নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ইতিহাস গড়লো।

🔍 তথ্যসংক্ষেপ:

  • ভিপি পদে জয়ী: আবু সাদিক কায়েম (১৪,০৪২ ভোট)
  • জিএস পদে জয়ী: এস এম ফরহাদ (১০,৭৯৪ ভোট)
  • এজিএস পদে জয়ী: মহিউদ্দিন খান
  • মোট ১৮টি হলে ভোট অনুষ্ঠিত ও ফলাফল ঘোষণা
  • রোকেয়া, সুফিয়া কামাল, বিজয় একাত্তর হলে শিবির প্রার্থীদের বিপুল জয়
  • জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত প্রার্থীর জয়

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #dainiksothikbarta #ডাকসু #ঢাবি #নির্বাচন২০২৫

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন