দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেহরক্ষী, সিদ্ধান্ত ইসির

প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেহরক্ষী, সিদ্ধান্ত ইসির

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৫

প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা
প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেহরক্ষী সম্পর্কে নির্বাচন কমিশন — ছবি: সংগৃহীত

ভোট কারচুপি প্রতিরোধ এবং কেন্দ্র প্রধানের নিরাপত্তা নিশ্চিতে প্রিজাইডিং অফিসারকে দেহরক্ষী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি, ভোট ব্যবস্থাপনার উন্নয়নে অতিরিক্ত পদক্ষেপের প্রস্তাব দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট সবার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠান। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রিজাইডিং অফিসারের ক্ষমতায়ন, কর্মপরিধি এবং নিরাপত্তা বিধানের ওপর জোর দেওয়া হয়।

ইসির সুপারিশ অনুযায়ী:

  1. প্রিজাইডিং অফিসার ও দলের জন্য উপযুক্ত যানবাহনের ব্যবস্থা।
  2. ভোটকেন্দ্রে মালামাল আনা-নেওয়ার সময় ১ জন আনসার বা পুলিশ সদস্যকে দেহরক্ষী হিসেবে নিয়োগ।
  3. সহায়তার জন্য একজন অফিস সহায়ক নিয়োগ।
  4. মালামাল ও জনবল একইসাথে কেন্দ্রে পৌঁছানো এবং অবস্থান নিশ্চিত।
  5. কেন্দ্রের জনবলের আহারের ব্যবস্থা প্রিসাইডিং অফিসারের ব্যবস্থাপনায়।
  6. প্রিজাইডিং অফিসারের ক্ষমতায়ন আইন অনুযায়ী নিশ্চিত করা।
  7. মোবাইল অ্যাপসের মাধ্যমে কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ।

এছাড়া প্রিজাইডিং অফিসারের সক্ষমতা বৃদ্ধি ও অ্যাপসের মাধ্যমে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে আরও করণীয় বিষয়ে মাঠ পর্যায়ের মতামত চাওয়া হয়েছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • ইসির নীতিগত সিদ্ধান্ত: প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেহরক্ষী
  • ৭ দফা সুপারিশ ঘোষণা
  • ভোট কারচুপি ঠেকাতে কঠোর ব্যবস্থা
  • মোবাইল অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ
  • মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত আহ্বান

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #জাতীয় #নির্বাচন #প্রিজাইডিং_অফিসার

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন