দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি, ভিয়েতনামে প্রায় ৬ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি, ভিয়েতনামে প্রায় ৬ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

দৈনিক সঠিক বার্তা অনলাইন ডেস্ক | প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫

টাইফুন কাজিকি ভিয়েতনামে আঘাত হানছে
ভিয়েতনামে শক্তিশালী টাইফুন কাজিকি ধেয়ে আসছে — ছবি: সংগৃহীত

ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতোমধ্যেই প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থলভাগে আঘাত হানার আগে এটি আরও শক্তিশালী রূপ নিতে পারে। খবর বিবিসির।

ঝড়টির প্রভাবে এখনই ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস বইছে। স্থানীয় সময় ভোরে এটি উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে থান হোয়া, কোয়াং ট্রাই, হিউ এবং দা নাং প্রদেশের লোকজনকে জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।

প্রবল ঝড়ের কারণে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে, নৌযানগুলোকে উপকূলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঝড়টি চীনের হাইনান দ্বীপ অতিক্রম করছে, যেখানে ভারী বৃষ্টিপাত ও বাতাসে বিপর্যয় দেখা দিয়েছে।

বিবিসির পূর্বাভাসে বলা হয়েছে, ভিয়েতনামে প্রবেশ করার পর টাইফুন দুর্বল হলেও তীব্র বেগে বাতাস বইতে থাকবে, যা ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে ৩০০-৪০০ মিলিলিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং পর্যটন ও মাছ ধরার জাহাজ চলাচল এখন একেবারেই নিরাপদ নয়।

ভিয়েতনাম এয়ারলাইন্স রবিবার ও সোমবার অন্তত ২২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, টাইফুনটি গত বছরের ইয়াগির মতোই ভয়াবহ হতে পারে, যে ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল।

🌪️ মূল তথ্য:

  • টাইফুন কাজিকির কারণে ভিয়েতনামে ৫.৮৬ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
  • ঘণ্টায় ২০০ কিমি বেগে বাতাস বইতে পারে।
  • প্রবল বৃষ্টি ও উপকূলে বিপর্যয়ের শঙ্কা।
  • ২২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে ভিয়েতনাম এয়ারলাইন্স।
  • কর্তৃপক্ষ ইয়াগির মতো বড় বিপর্যয়ের আশঙ্কা করছে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#বিশ্ব | #টাইফুন | #ভিয়েতনাম | #প্রাকৃতিকদুর্যোগ | #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন