দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নুরের রক্ত বৃথা যেতে দেব না: হাসনাত আব্দুল্লাহ

নুরের রক্ত বৃথা যেতে দেব না: হাসনাত আব্দুল্লাহ

নুরের রক্ত বৃথা যেতে দেব না: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে নুরুল হক নুরকে নিয়ে প্রতিক্রিয়া
হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রতিক্রিয়া — ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যায়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায় বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন। ওই হামলায় নুরুল হক নুরসহ অর্ধশতাধিক কর্মী আহত হন।

“শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যেটা আমি ১১ মার্চ প্রকাশ করি। সেই প্ল্যান ভেস্তে গেলেও তারা থামেনি। এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জাতীয় পার্টিকে বেছে নিয়েছে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফেরানোর খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই।” — হাসনাত আব্দুল্লাহ

তিনি আরও লেখেন, “এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার রক্তাক্ত হয়ে যাবে। নূরের রক্ত বৃথা যেতে দেব না।”

হাসনাতের দাবি, ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে এ ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

🔍 তথ্য সংক্ষেপ

  • ঘোষক: হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা
  • সময়: ২৯ আগস্ট ২০২৫, রাত ১১:৩০ (ফেসবুক পোস্ট)
  • প্রসঙ্গ: নুরুল হক নুরের ওপর হামলার প্রতিক্রিয়া
  • মূল বক্তব্য: নুরের রক্ত বৃথা যেতে দেব না
  • অভিযোগ: ভারতের মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#ব্রেকিং_নিউজ #জাতীয় #রাজনীতি #গণঅধিকার #এনসিপি #হাসনাতআব্দুল্লাহ #নুরুলহকনুর

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন