মধ্যরাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
মধ্যরাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৫ আগস্ট ২০২৫
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টা ৫ মিনিট থেকে পানি ছাড়া শুরু হয়। কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদে বর্তমানে পানির উচ্চতা ১০৮.০৫ ফুট মিন সি লেভেল। রাতের মধ্যেই পানির চাপ বেড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সব জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খোলার প্রাথমিক সিদ্ধান্ত ছিল, তবে পরবর্তীতে তা পরিবর্তন করে সম্পূর্ণভাবে খোলা হয়।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানির চাপ দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এর ফলে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
🔍 তথ্যসংক্ষেপ:
- ১৬টি জলকপাট সম্পূর্ণ খোলা
- প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি ছাড়া হচ্ছে
- পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
- টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #জাতীয় #কাপ্তাই_বাঁধ #রাঙামাটি
একটি মন্তব্য পোস্ট করুন