বাড়ল মেসির ফেরার অপেক্ষা
বাড়ল মেসির ফেরার অপেক্ষা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১০ আগস্ট ২০২৫
চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। এই ফরোয়ার্ড কবে ফিরবেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে ইন্টার মিয়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, অরলান্ডো সিটির বিপক্ষে সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ছয়টায় অনুষ্ঠিতব্য ম্যাচেও খেলতে পারবেন না মেসি।
মেসি ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়েও সঠিক কোনো তথ্য দেননি মাশচেরানো। গত ৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ট্যাকলে চোট পান আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।
মিয়ামি জানিয়েছে, মেসির মাংসপেশিতে চোট রয়েছে, যদিও তা গুরুতর নয়। ৭ আগস্ট পুমাসের বিপক্ষেও তাকে ছাড়াই মাঠে নামে মিয়ামি। এবারও একই পরিস্থিতি সামনে।
অরলান্ডোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, “পরবর্তী ম্যাচে মেসিকে আমরা পাচ্ছি না। সে সুস্থ আছে, তবে ব্যস্ত সূচির কথা বিবেচনা করে এখনই মাঠে নামানো বুদ্ধিমানের কাজ হবে না। আশা করছি, সে শিগগিরই ফিরবে।”
🔍 তথ্যসংক্ষেপ:
- চোটের কারণে মেসি মাঠের বাইরে
- অরলান্ডোর বিপক্ষে ম্যাচেও খেলবেন না
- চোট গুরুতর নয়
- ব্যস্ত সূচির কারণে বিশ্রামে রাখা হচ্ছে
- কোচ আশা করছেন দ্রুত ফিরবেন
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
হ্যাশট্যাগ:
#দৈনিকসঠিকবার্তা,
#dainiksothikbarta,
#খেলা,
#মেসি
একটি মন্তব্য পোস্ট করুন