দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২৫ আগস্ট ২০২৫

ফজলুর রহমান
ফজলুর রহমান শোকজের জবাব দেবেন — ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ৭ দিন সময় চাইলেও দল তাকে ২৪ ঘণ্টা অতিরিক্ত সময় দিয়েছে। সোমবার বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে শোকজ করা হয়। কারণ দর্শানোর নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে, ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চার হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি।

শোকজে বলা হয়েছে, "আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।"

এতে আরও বলা হয়েছে, "এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলাপরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।"

🔍 তথ্যসংক্ষেপ:

  • ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
  • তিনি ৭ দিন সময় চেয়েছিলেন, দলের অনুমতি অনুযায়ী ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।
  • নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
  • আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চার হাজারের বেশি নেতা-কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা | #dainiksothikbarta | #রাজনীতি | #ফজলুররহমান

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন